বিশ্ব

ইউরেনিয়াম হস্তান্তর ও পরমাণু স্থাপনা ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

  • 4:26 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইউরেনিয়াম হস্তান্তর, স্থায়ীভাবে সমৃদ্ধকরণ বন্ধ এবং পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার প্রস্তাবে রাজি নয় বলে স্পষ্ট জানিয়েছে তেহরান।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, জেনেভা আলোচনায় ইরানের প্রস্তাব মূলত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবিলাকে কেন্দ্র করে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, “সমাধানের জন্য আমাদের প্রস্তাবে কারিগরি ও বাস্তবভিত্তিক ধাপ এবং তথ্য-উপাত্ত রয়েছে, যা প্রমাণ করে আমরা পারমাণবিক অস্ত্র চাই না।” একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের সার্বভৌম অধিকার হিসেবে পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রস্তাবের জবাবে ইরান তিনটি বিষয়ে অনড় অবস্থান জানিয়েছে—
১. স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না।
২. পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে রাজি নয় তেহরান।
৩. সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে পাঠানো হবে না।

ওই কর্মকর্তা বলেন, “চিরতরে শূন্য মাত্রায় সমৃদ্ধকরণ, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা এবং ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের নীতি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।”

তবে ইরান নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, এটি একটি অস্থায়ী ও সময়সীমাবদ্ধ পদক্ষেপ হতে পারে।

প্রস্তাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে ইউরেনিয়ামের মজুত নিম্নমাত্রার সমৃদ্ধকরণ পর্যায়ে নামিয়ে আনার কথাও বলা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে ‘সাধারণ স্বার্থ’ অর্জনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ওই জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, “জেনেভায় আমাদের প্রস্তাব রাজনৈতিকভাবে আন্তরিক ও কারিগরি দিক থেকে সৃজনশীল। একটি চুক্তিতে দ্রুত পৌঁছাতে যা যা প্রয়োজন, তার সবই এতে রয়েছে।”

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au