বাংলাদেশ

জুলাই আন্দোলনের হত্যা মামলা

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

  • 10:03 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে আবুজর শেখ নামে এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মামলার তদন্ত কর্মকর্তা এটিইউর উপপরিদর্শক ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তদের মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখযোগ্য যাদের নাম রয়েছে, তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য মির্জা আজম এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় জুলাই আন্দোলনের অংশ হিসেবে গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র–জনতার একটি মিছিল বের হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালান। এতে আবুজর শেখ (২৪) গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জুলাই তিনি মারা যান।

ঘটনার প্রায় চার মাস পর, ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে এটিইউ আদালতে অভিযোগপত্র দাখিল করায় মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাচ্ছে।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au