বিশ্ব

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

  • 2:24 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের হামলার হুমকির প্রেক্ষাপটে ইরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সতর্ক করেছে চীন। এ অবস্থায় ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে বেইজিং।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা চীনা নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে আপাতত নতুন করে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রয়োজনে বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথে দেশে ফিরতে ইচ্ছুক নাগরিকদের সহায়তা করবে।

এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থিত নিজেদের দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের সরে যাওয়ার অনুমতি দেয়। একদিকে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকি দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সামরিক সমাবেশ গড়ে তুলছে।

উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির মধ্যে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরুতে কিছুটা ইতিবাচক সংকেত মিললেও তেহরান ওয়াশিংটনের প্রতি ‘অতিরিক্ত দাবি’ পরিহারের আহ্বান জানানোর পর আলোচনার পরিবেশ আবারও অনিশ্চিত হয়ে পড়ে।

চীনের এ সতর্কবার্তা এমন সময় এলো, যখন বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au