বিশ্ব

আফগানিস্তানের ২২ সামরিক নিশানায় বিমান হামলা, নিহত ২৭৪: পাকিস্তান

  • 3:02 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
সীমান্তে বড় আক্রমণের দাবি জাবিহুল্লাহ মুজাহিদর, পাল্টা বিমান হামলা পাকিস্তানের , ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই আফগানিস্তানের ২২টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরি জানিয়েছেন, এসব হামলায় তালেবান কর্মকর্তা ও যোদ্ধা মিলিয়ে ২৭৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়। এতে চার শতাধিক তালেবান যোদ্ধা আহত হয়েছেন। পাশাপাশি ৮৩টি তালেবান ফাঁড়ি ধ্বংস এবং আরও ১৭টি ফাঁড়ি দখলের দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সংঘাতের সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। পাকিস্তানের দাবি, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া এলাকায় সামরিক অভিযান চালানো হয়েছে। এর আগে আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি বাহিনীর ওপর বড় পরিসরে আক্রমণের কথা জানান। তিনি বলেন, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তালেবান সরকারের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণার কথা জানান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কড়া বার্তা দিয়ে বলেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুত এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে।

হতাহতের সংখ্যায় দুই দেশের বক্তব্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের পক্ষে অন্তত ১২ জন সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন এবং কয়েকজনকে জীবিত আটক করা হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, আফগান পক্ষে নিহত হয়েছেন আটজন এবং আহত ১১ জন।

দুই দেশের দেওয়া হতাহতের এই পরিসংখ্যান নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। সীমান্তজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au