বাংলাদেশ

জলসা আয়োজনের অতিথি নির্বাচন নিয়ে বাগ্‌বিতণ্ডা

নিজ দলের কর্মীদের হাতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

  • 5:53 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
রাজশাহীর চারঘাটে নিজ দলের কর্মীদের হাতে বিএনপি নেতা নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- রাজশাহীর চারঘাট উপজেলায় নিজ দলের কর্মীদের হাতে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৬৫) স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এরশাদ আলী রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ–এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক। আনোয়ার হোসেন উজ্জ্বল এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজনের বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় এক পক্ষ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনোয়ার হোসেন উজ্জ্বলকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন। অপর পক্ষ স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে বৈঠকটি ভেঙে যায়। বিষয়টি সেখানেই শেষ হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত কয়েকজন তাকে থামান। অভিযোগ রয়েছে, সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন তাকে ধরে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

হামলাটি তার বাড়ির পাশেই সংঘটিত হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এসআই সিরাজুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় চারঘাট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au