বিশ্ব

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা চলবে না- নেতানিয়াহু

  • 7:40 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:২৯৫ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।সংগৃহীত ছবি

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ইরানের শাসনব্যবস্থার হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। তিনি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এমন একটি অভিযানে নেমেছে, যার লক্ষ্য ইরানের তথাকথিত ‘সন্ত্রাসী শাসনব্যবস্থা’ থেকে সৃষ্ট অস্তিত্বগত হুমকি দূর করা।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহু বলেন,
“আমার ভাই ও বোনেরা, ইসরায়েলের নাগরিকবৃন্দ—অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সন্ত্রাসী শাসনের কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি অপসারণে একটি অভিযান শুরু করেছে।”

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -কে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর ‘ঐতিহাসিক নেতৃত্বের’ ফলেই এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।

নেতানিয়াহু অভিযোগ করেন, গত ৪৭ বছর ধরে ইরানের আয়াতোল্লাহ শাসনব্যবস্থা “ডেথ টু ইসরায়েল” ও “ডেথ টু আমেরিকা” স্লোগান দিয়ে আসছে। তিনি বলেন, “এই হত্যাকারী সন্ত্রাসী শাসনের হাতে পারমাণবিক অস্ত্র থাকা চলবে না—যা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।”

তিনি আরও দাবি করেন, যৌথ এই পদক্ষেপ ইরানের জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণের সুযোগ তৈরি করবে। পারস্য, কুর্দি, আজারি, বালুচি ও আহওয়াজি জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এসেছে ‘স্বৈরশাসনের শৃঙ্খল ছিন্ন করে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলার।’

ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলুন। ‘অপারেশন দ্য রোর অব দ্য লায়ন’-এর আগামী দিনগুলোতে আমাদের ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শন করতে হবে। আমরা একসঙ্গে দাঁড়াব, একসঙ্গে লড়ব এবং একসঙ্গে ইসরায়েলের স্থায়িত্ব নিশ্চিত করব।”

এর আগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়।”

জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে আইডিএফ জানায়, ইসরায়েলি বিমান বাহিনী প্রয়োজন অনুযায়ী হামলা প্রতিহত ও হুমকি মোকাবিলায় কাজ করছে।

তবে তারা সতর্ক করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অপ্রবেশযোগ্য নয়। তাই নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা জরুরি।

– বিবিসি

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au