বিশ্ব

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

  • 9:23 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
পাকিস্ত্যানী যুদ্ধবিমান। ফাইল ছবি

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- আফগানিস্তানের জালালাবাদ শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে আফগান সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্যারাশুট ব্যবহার করে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় নিরাপত্তা বাহিনী আটক করে।

জালালাবাদ পুলিশ সূত্রে খবর, শহরের ষষ্ঠ জেলায় বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। পুলিশ মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, “পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে।”

পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদীও নিশ্চিত করেছেন যে আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলটকে জীবিতভাবে বন্দি করা হয়েছে।

এ ঘটনায় আফগান-সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au