বিশ্ব

ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, ২৪ শিশু শিক্ষার্থী নিহত

আহত হয়েছে অন্তত ৬০

  • 10:50 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, ২৪ শিশু শিক্ষার্থী নিহত। ফাইল ছবি

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পরপরই প্রথমে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ায়। আহত হয়েছে অন্তত ৬০ জন।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিদ্যালয় ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের অধিকাংশই অল্পবয়সী ছাত্রী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও যুক্তরাষ্ট্রের যৌথ অংশগ্রহণের কথাও উল্লেখ করেছে তেহরান। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পর রাজধানী তেহরানেও একাধিকবার আঘাত হানা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের সম্ভব হলে সাময়িকভাবে রাজধানী ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে তারা নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

এই হামলার জবাবে ইরান কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, শত্রুপক্ষকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত অভিযান চলবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ও জর্ডানের কিছু স্থাপনাতেও হামলার দাবি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়েও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। আবুধাবিতে একজন নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। আমিরাত সরকার নিশ্চিত করেছে যে ইরান তাদের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, একের পর এক হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহল থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দেয়নি।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au