বিশ্ব

ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা

  • 3:52 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:২৬৩ বার
ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধারকালে শিক্ষিকার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।

শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টার এর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন বাসায় বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকায় তিনি একাই ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বাড়িতে আগে কয়েকবার চুরির ঘটনাও ঘটেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যাকারীরা হয়তো শিক্ষিকার পরিচিত হতে পারে। তারা রাতের সময়ে বাড়িতে প্রবেশ করে সুযোগ বুঝে ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাড়ির ডিপ ফ্রিজের উপর দুটি কনডম পাওয়া গেছে, যা হত্যাকারীরা ঘটনা আড়াল করতে রেখে যেতে পারে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন বিভাগ কাজ করছে। এখন পর্যন্ত হত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au