গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল
রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…
মেলবোর্ন ১ মার্চ-ভারতের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই রবি শাস্ত্রীকে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ভারতের সাবেক এই অধিনায়কের সঙ্গে আরও তিন সাবেক ক্রিকেটারকে সম্মানিত করছেন এমসিএ কর্মকর্তারা।
কোচ ও ধারাভাষ্যকার হিসাবেও জনপ্রিয় রবি শাস্ত্রী। খেলা ছাড়ার পর অধিকাংশ সময় তাকে ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা গেছে। তাই ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নীচে লেভেল ওয়ান স্ট্যান্ডটি শাস্ত্রীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে এমসিএর অ্যাপেক্স কাউন্সিল।
শাস্ত্রীর পাশাপাশি আরও তিন সাবেক ক্রিকেটারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের ক্রিকেট কর্মকর্তারা। তারা হলেন দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজি। প্রত্যেকের নামেই ওয়াংখেড়ের একেকটি অংশের নামকরণ করা হবে।
স্টেডিয়ামের ৩ নম্বর গেটের নাম হবে প্রয়াত সারদেশাইয়ের নামে। ৬ নম্বর গেট হবে প্রয়াত সোলকারের নামে। ৫ নম্বর গেট হবে ভারতীয় নারী দলের সাবেক অধিনায়ক এডুলজির নামে। এমসিএ সভাপতি আজিঙ্কা নায়েক বলেছেন, ‘আমরা রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটের বিভিন্ন ভূমিকায় শাস্ত্রীর অবদান অসাধারণ। মুম্বইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শাস্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভারতের তিন সাবেক ক্রিকেটার দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণের সিদ্ধান্ত হয়েছে।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au