বিশ্ব

সরাসরি যুদ্ধ পরিস্থিতির নেতৃত্ব দিচ্ছেন খামেনিঃ ইরান

  • 8:23 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১ মার্চ- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে। একদিকে ইসরায়েল দাবি করছে তিনি নিহত হয়েছেন, অন্যদিকে ইরান বলছে তিনি জীবিত আছেন এবং সরাসরি পরিস্থিতি পরিচালনা করছেন।

এক ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, খামেনি নিহত হয়েছেন এবং তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বক্তব্যের পরপরই ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থাগুলো ভিন্ন দাবি তোলে। তাসনিম ও মেহের বার্তা সংস্থা জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘দৃঢ় ও অবিচলভাবে মাঠের নেতৃত্ব দিচ্ছেন’। তাদের প্রতিবেদনে বলা হয়, তিনি সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ধারণা অনুযায়ী ইসরায়েলের প্রাথমিক হামলায় খামেনিসহ ইরানের পাঁচ থেকে দশজন শীর্ষ নেতা নিহত হতে পারেন। এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হামলার আগের দুই সপ্তাহে একটি প্রতিবেদন তৈরি করেছিল বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, যদি খামেনি নিহত হন, তবে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কঠোরপন্থী নেতারা। এই বিশেষ সামরিক বাহিনীর প্রধান দায়িত্ব হলো ইরানে শিয়া ধর্মভিত্তিক শাসনব্যবস্থা রক্ষা করা।

গোয়েন্দা মূল্যায়নে আরও দেখা হয়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পর ইরানে কী ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে এবং সামরিক অভিযান শাসনব্যবস্থার পরিবর্তন ডেকে আনতে পারে কি না। বিপ্লবী গার্ডের নেতাদের ক্ষমতায় আসা ছিল সম্ভাব্য কয়েকটি দৃশ্যপটের একটি। তবে এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

খামেনির মৃত্যু নিয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি অস্বীকার করছে এবং দাবি করছে, তিনি দায়িত্ব পালন করছেন। ফলে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা আরও বেড়েছে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au