বিশ্ব

খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

  • 1:51 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:২৫৮ বার
শিয়া মুসলমানরা আয়াতোল্লাহ আলি খামেনির জন্য শোক প্রকাশ করছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।

এই খবর সামনে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর এক বক্তব্যের পর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, খামেনি নিহত হয়েছেন। ট্রাম্প দাবি করেন, এটি শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে নিহত বা আহত আমেরিকানদের জন্যও ন্যায়বিচার।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নজরদারি ব্যবস্থার সহায়তায় এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনেক সদস্য এবং নিরাপত্তা বাহিনীর অংশ যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী নন এবং নিরাপত্তা চাইছেন।

তবে ইরানি কর্মকর্তারা খামেনির নিহত হওয়ার দাবি অস্বীকার করেছেন। তারা এসব বক্তব্যকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। খামেনির অবস্থান ও পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরস্পরবিরোধী দাবি ও পাল্টা দাবির মধ্যে ঘটনাগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au