বিশ্ব

ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • 2:03 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–কে হত্যার দাবির প্রেক্ষাপটে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে কান্নাবিজড়িত কণ্ঠে এক উপস্থাপক শোক ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে ইরানের তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। যদিও তেহরান শুরুতে এ দাবি নাকচ করে একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, খামেনির মৃত্যু ইরানের জনগণ ও বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য ন্যায়বিচার। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ অভিযান সফল হয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনেক সদস্য ও নিরাপত্তা বাহিনীর অংশ যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী নন এবং নিরাপত্তা চাইছেন।

তবে খামেনির অবস্থান ও মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য এখনো সীমিত। পরস্পরবিরোধী দাবি ও পাল্টা বক্তব্যের মধ্যেই ইরানে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au