বিশ্ব

খামেনি হত্যার ‘সমুচিত জবাব’ দেওয়ার অঙ্গীকার ইরানের প্রেসিডেন্টের

  • 5:00 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ০১ মার্চ- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–কে হত্যার ঘটনাকে ‘মহা অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে।

প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “আমাদের শীর্ষ নেতার পবিত্র রক্ত এক গর্জনময় ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদী নিপীড়ন ও অপরাধকে নির্মূল করবে।” পেজেশকিয়ান আরও বলেন, মুসলিম উম্মাহ ও বিশ্বের স্বাধীনচেতা মানুষের সমর্থনে দায়ীদের অনুতপ্ত হতে বাধ্য করা হবে।

শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

গভীর রাতে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, তেহরানে খামেনির কম্পাউন্ডে হামলায় তার নিহত হওয়ার ইঙ্গিত মিলেছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, খামেনি নিহত হয়েছেন বলে তার ধারণা। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করে এবং দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। অতিরিক্ত সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে ইরানের ইতিহাসে ‘সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, অচিরেই দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে।

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি–র মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে এই পদে নির্বাচিত করে। দীর্ঘ প্রায় চার দশক তিনি ইরানের সরকার, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার ওপর সর্বোচ্চ কর্তৃত্ব বজায় রাখেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এছাড়া তার শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানিও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিল–এর একজন সদস্য। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব এখন বিশেষজ্ঞ পরিষদের হাতে। তবে চলমান সংঘাতের মধ্যে সেই প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

নরওয়ের সিংহাসনের দায়িত্ব পেতে পারেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজকুমারী

মেলবোর্ন, ২০ জুন- নরওয়ের সংবিধানে প্রস্তাবিত একটি সংশোধনী পাস হলে দেশটির সিংহাসনের উত্তরাধিকারী তালিকার অন্যতম সদস্য রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা ভবিষ্যতে রিজেন্ট রানির দায়িত্ব পালন করতে…

সিডনিতে বিশ্বকাপ ম্যাচ দেখানোর সময় ফ্লেয়ারের আঘাতে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক দর্শক

মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার চলাকালে ফ্লেয়ারের আঘাতে এক ব্যক্ত দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ…

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নেমে বাবা ও ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু…

ডোমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- ক্যারিবীয় অঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত…

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au