বিশ্ব

ইরবিল বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ

  • 7:38 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ইরবিল বিমানবন্দর, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দর এলাকার আকাশে কালো ধোঁয়া দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা  জানিয়েছে।

এই বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি ঘাঁটি রয়েছে। সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, ইরবিলে আমেরিকান বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী একটি ছোট গোষ্ঠী।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা আগের দিন ইরবিল এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। হামলার ফলে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করে, ইরাকি রেজিস্ট্যান্স গোষ্ঠীগুলো ইরাকি কুর্দিস্তানে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au