বাংলাদেশ

গালফ নিউজের প্রতিবেদন

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

আহতদের তালিকাতেও বাংলাদেশী নাগরিক

  • 1:27 am - March 02, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মার্চ- সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানি হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ইরানি ড্রোন মোকাবিলা করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

এই হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের নাগরিক। এছাড়া ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আমিরাতি, মিসরীয়, ইথিওপীয়, ফিলিপিনো, পাকিস্তানি, ইরানি, ভারতীয়, বাংলাদেশি, শ্রীলঙ্কান, আজারবাইজানি, ইয়েমেনি, উগান্ডার, ইরিত্রীয়, লেবানিজ ও আফগান নাগরিক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, হামলার দ্বিতীয় দিনের সকালে সশস্ত্র বাহিনী ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। একই সময়ে আটটি ক্ষেপণাস্ত্র সাগরে গিয়ে পড়ে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়। তবে ২১টি ড্রোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মন্ত্রণালয় দাবি করেছে, বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় দেশটির বিমান ও আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্ষমতার প্রমাণ দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার শুরু থেকে ইরান থেকে আমিরাতের দিকে ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সাগরে গিয়ে পড়ে। একইভাবে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ৫৪১টি ইরানি ড্রোন অনুসরণ করা হয়, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাকি ৩৫টি ড্রোন দেশের ভেতরে এসে পড়ে এবং এতে বিভিন্ন স্থাপনায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় কিছু ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন এলাকায় পড়ে। এতে কয়েকটি বেসামরিক স্থাপনায় সামান্য থেকে মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au