বাংলাদেশ

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে

  • 3:01 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:২৩৫ বার
সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০২ মার্চ- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ দেশে আনা হয়েছে। রোববার রাত ৯টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জোয়াহেরুল ইসলাম ভারতে চলে যান। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ ছয় দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী রওশন আরা খান ও মেয়ে জাকিয়া ইসলাম উপস্থিত ছিলেন। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি সেখানে যান মেয়ে জাকিয়া ইসলাম। লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে তারা এবং মেয়ের স্বামী মোহাম্মদ জামিল হাসান ভারতে থেকে দেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ গ্রাম সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে তাকে দাফন করা হবে।

প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে সহসভাপতি নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই পরিচিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন জানান, রাত ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের পথে রওনা হয়েছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au