বিশ্ব

মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি, নেতানিয়াহুকে ফোনে উদ্বেগ জানালেন মোদি

সংঘাত বন্ধের আহ্বান ভারতের

  • 3:15 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০২ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার দিবাগত রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারতের উদ্বেগের বিষয়টি তিনি নেতানিয়াহুকে অবহিত করেছেন।

মোদি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত। ভারত স্পষ্টভাবে মনে করে, এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

এদিকে, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যেই শনিবার ভোরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

হামলার পর ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। এর প্রভাব পড়ে বিস্তৃত অঞ্চলে। ইসরাইল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি স্থানে হতাহতের খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যের এই দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কূটনৈতিক মহলে সংঘাত প্রশমনে উদ্যোগ নেওয়ার আহ্বান জোরালো হচ্ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au