বাংলাদেশ

এবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত

  • 7:19 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত। ছবিঃ সংগৃহীত

 মেলবোর্ন, ২ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) ভোরে রাজধানী মানামার কাছাকাছি একটি সামুদ্রিক এলাকায় এ ঘটনা ঘটে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে দেশটির কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন তিনি। সর্বশেষ মানামার একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। ডিউটির সময়ই ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট বিস্ফোরণে তিনি নিহত হন। আহত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, তারেক ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘদিন প্রবাসে থেকে নিয়মিত দেশে অর্থ পাঠাতেন। তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন পরিবারের একাধিক সদস্য। তার মৃত্যুর খবরে সন্দ্বীপের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার জন্য দূতাবাসের সহায়তায় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতের ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারের জন্য সবার কাছে দোয়া চান।

এ হামলা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে।

এর আগে শনিবার সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আরেক বাংলাদেশি সালেখ উদ্দিন, যিনি আহমদ আলী নামেও পরিচিত। তার বয়স ছিল ৪৮ বছর। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা, বাঁশতলা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আজমান শহরে নিয়মিত দায়িত্ব পালনকালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সালেখ উদ্দিন সেখানে পানিবাহী গাড়ি চালাতেন। বিস্ফোরণে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। রোববার রাত ৯টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত হন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তার এখন প্রবাসী শ্রমিকদের জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত লাখো প্রবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাসগুলো। প্রয়োজনে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পরিস্থিতি অনিশ্চিত থাকায় প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবারগুলো গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সংঘাত দীর্ঘায়িত হলে এ অঞ্চলে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবনযাত্রা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au