বিশ্ব

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে কুয়েত

  • 8:45 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে কুয়েত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মার্চ- কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সকালে নিশ্চিত করেছে যে দেশটিতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমান ক্রুরা নিরাপদে রয়েছেন। মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানান, বিধ্বস্ত বিমানগুলোর সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহত ক্রুদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

আতওয়ান আরও জানান, কুয়েতের কর্তৃপক্ষ এই ঘটনার পরিস্থিতি নির্ধারণের জন্য সরাসরি মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বয় করছে এবং যৌথ প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করছে। তিনি বলেন, তদন্ত এখনও চলমান আছে এবং জনগণকে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরান একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করার দাবি জানায় এবং সেইসাথে ভিডিও অনলাইনে প্রকাশ করে। ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যেতে দেখা গেছে এবং এর পেছন দিকে আগুন জ্বলছিল। তবে ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি যে এটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের বিমান। উল্লেখ্য, ইসরায়েলও মার্কিন তৈরি এফ-১৫ যুদ্ধবিমান ব্যবহার করে।

খবরে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। বিমানটি কুয়েতে পড়ার পর ধোঁয়া উঠে আসছিল। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনাটি আসে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র অবস্থায় রয়েছে। শনিবার থেকে ইরানের সরকারি স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। হামলার প্রথম দিনে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ অভিযান চলাকালীন সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

সূত্র: গাল্ফ নিউজ, কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au