‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা
মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…
মেলবোর্ন, ০৩ মার্চ- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার একদিন পর তার স্ত্রীও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।

খামেনির স্ত্রী নিহত, ছবিঃ সংগৃহীত
এর আগে শনিবারের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়। একই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইও নিহত হয়েছেন বলে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছিল। হামলার পর প্রকাশিত স্যাটেলাইট ছবিতে খামেনির কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।”
অন্যদিকে রাশিয়া ও চীন খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দেয়। তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানায়।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়েছে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সুত্রঃ বিবিসি বাংলা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au