বিশ্ব

ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের চারজন সেনা নিহত, প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

  • 1:45 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী , ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ০৩ মার্চ-  ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।

এর আগে তিনজন নিহতের তথ্য জানানো হয়েছিল। সেন্ট্রাল কমান্ড সোমবার জানায়, গুরুতর আহত এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চারজনে।

এদিকে সেনাদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক বিবৃতিতে তিনি বলেন, “এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান।”

পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au