বিশ্ব

ইরানের স্কুলে বোমা হামলা মানবিক আইনের লঙ্ঘন : জাতিসংঘ

  • 1:43 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মার্চ- ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো।

এক বিবৃতিতে ইউনেস্কো জানায়, শিক্ষার জন্য নিবেদিত স্থানে শিক্ষার্থীদের হত্যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে স্কুলগুলোকে দেওয়া সুরক্ষার স্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংঘাতের সময় বিশেষ সুরক্ষা পায় এবং সেখানে হামলা মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী।

গত শনিবারের ওই হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানানো হয়েছে। হতাহতের এই সংখ্যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ ত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর–এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরা নামদার মার্কিন নাগরিকদের ‘এখনই সরে যাওয়ার’ পরামর্শ দেন।

যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরা–র সংবাদদাতা প্যাটি কুলহান বলেন, নির্দেশনার অর্থ পুরোপুরি স্পষ্ট নয়। বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিক না থাকায় মার্কিন নাগরিকরা কীভাবে অঞ্চল ত্যাগ করবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে মঙ্গলবার ভোরে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই সীমিত হয়েছে।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au