বিশ্ব

যুদ্ধের আতঙ্কে সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকছে শত শত ইরানি

  • 2:15 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
তুরস্কের কাপিকয় সীমান্ত গেটে পৌঁছানো ইরানিরা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৩ মার্চ- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে শত শত ইরানি সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করছেন। সোমবার বিকেলে এ প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছে বার্তা সংস্থা

তুরস্কের ভান প্রদেশের কাপিকয় সীমান্ত গেট এলাকায় ইরানিদের ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে পৌঁছানো কয়েকজন ইরানি তেহরানে আতঙ্কজনক পরিস্থিতির কথা জানিয়েছেন।

তুরস্ক সরকার সোমবার সকালে জানায়, ইরান-তুরস্কের তিনটি সীমান্ত ফটকে দিনের বেলায় যাত্রী পারাপার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কেবল তুরস্কের নাগরিক ও তৃতীয় কোনো দেশের নাগরিকদের দেশে ঢুকতে দেওয়া হচ্ছে। রোববারও কিছু ইরানিকে সীমান্তে আটকে দেওয়া হয়েছে বলে ভ্রমণকারীরা রয়টার্সকে জানান।

তবে সোমবার বিকাল থেকে ইরানিরা আবারও সীমান্ত পেরিয়ে কাপিকয় গেটে জড়ো হতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুরস্কে প্রবেশের অনুমতি না পেয়ে অনেকেই দুই দেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় আটকা পড়ে আছেন।

তেহরান থেকে আসা এক ইরানি বলেন, “তেহরানে পরিস্থিতি ইতোমধ্যে কঠিন হয়ে উঠেছে। বোমা হামলা হচ্ছে, সবাই আতঙ্কিত।” তিনি জানান, যুদ্ধের প্রথম দিনেই কিছু গৃহস্থালি পণ্য কিনতে গিয়ে দেখেছেন দোকানে উপচে পড়া ভিড়।

সীমান্তসংলগ্ন কাজভিন এলাকা থেকে আসা বিনালি কিলিক নামে আরেক ইরানি বলেন, “ইরানে জনজীবন মোটামুটি স্বাভাবিক থাকলেও সামরিক স্থাপনাগুলোতে তীব্র বোমা হামলা চলছে। এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। অনেকেই ঘরে অবস্থান করছেন, আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় পৌঁছানো অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা মিনিবাসের দিকে ছুটছেন। খাবারের ঘাটতি না থাকলেও জ্বালানির সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

সামগ্রিক পরিস্থিতিতে ইরানের ভেতরে অনিশ্চয়তা ও নিরাপত্তা শঙ্কা বাড়ছে, যার প্রভাব সীমান্তবর্তী এলাকাগুলোতেও স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au