বিশ্ব

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

  • 6:16 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মার্চ- বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর–আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওই ঘাঁটির একটি কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।

সংস্থাটি প্রকাশিত ভিডিও ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির ভাষ্য, সোমবার সকালে পরিচালিত এ হামলায় ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলার সময় ঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র ও সদর দপ্তর ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এতে জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোতে আগুন ধরে যায়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বাহরাইন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। একই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার দাবি সামনে এলো। ইরান এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল। বিশ্লেষকদের মতে, বাহরাইনের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দাবি সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে।

ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au