বিশ্ব

ইরানে প্রেসিডেন্ট কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরায়েলের

  • 9:39 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ইরানে প্রেসিডেন্ট কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরায়েলের

মেলবোর্ন, ৩ মার্চ- তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর কমপাউন্ডের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এসব ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কমপাউন্ডে হামলার সময় প্রেসিডেন্ট কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপর ব্যাপক গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকবে। পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যের মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত করাচি ও লাহোর অঞ্চলে নির্দিষ্ট ফ্লাইট রুট সাময়িকভাবে বন্ধ থাকবে।

ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। হামলা দক্ষিণাঞ্চলের ওই ঘাঁটিকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। এছাড়া ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। সংঘাতের কারণে কুয়েতে মার্কিন দূতাবাসও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে।

সূত্রঃ আল জাজিরা, রয়টার্স

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au