বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক: পল কাপুর

  • 6:09 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক: পল কাপুর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মার্চ- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে। বুধবার, ৪ মার্চ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি এ মন্তব্য করেন।

ঢাকায় তার এই সফরকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। দুই দিনের সফরে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

সফরকালে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। আঞ্চলিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল সুরক্ষার মতো বিষয়ও আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ঢাকায় অবস্থানকালে তিনি খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। জ্বালানি খাত, খনিজসম্পদ উন্নয়ন এবং বাণিজ্য সহজীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর। একই অনুষ্ঠানে তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে। বেসরকারি খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়টি সেখানে গুরুত্ব পাবে।

সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে এবং দুপুরে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।

বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ারও কথা রয়েছে। এছাড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর। কূটনৈতিক মহল মনে করছে, এই সফর দুই দেশের চলমান সংলাপকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au