বিশ্ব

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি নৌ বাহিনীর একটি জাহাজ

  • 7:58 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
‘আইআরআইএস ডেনা’ ইরানের নৌবাহিনীর একটি জাহাজ। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ৪ মার্চ- শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ‘আইআরআইএস ডেনা’ নামের জাহাজটি থেকে ভোরের দিকে বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ ও বিমান বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন।

তিনি জানান, আহত অন্তত ৩০ জন নাবিককে উদ্ধার করে গ্যালে বন্দরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছিল বলে সংসদকে অবহিত করা হয়।

জাহাজটি কেন বিপদে পড়েছে বা ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংসদে এক বিরোধী দলীয় সদস্য প্রশ্ন তোলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার অংশ হিসেবে জাহাজটিতে কোনো আক্রমণ হয়েছে কি না। তবে এ বিষয়ে সরকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে ২০২৩ সালে ব্রাজিলে অবস্থানকালে জাহাজটির একটি ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ‘আইআরআইএস ডেনা’ ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au