খেলা

অ্যালেনের ৩৩ বলে সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড

  • 4:40 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
অ্যালেনের ৩৩ বলে সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে অ্যালেন খেলেছেন রীতিমতো অবিশ্বাস্য এক ইনিংস। মাত্র ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি করে গড়েছেন নতুন রেকর্ড।

ইডেনে টস হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড মাত্র ১২ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে ১৭৩ রানে পৌঁছে যায়। ৯ উইকেটের এই দাপুটে জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিউইরা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক ১০ রান করে ফিরলে ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিন নম্বরে নেমে রায়ান রিকেলটন রান না করেই আউট হন। অধিনায়ক এইডেন মার্করামও বড় ইনিংস খেলতে পারেননি।

চাপে পড়া দলকে সামলানোর চেষ্টা করেন ডিওয়াল্ড ব্রেভিস। ২৭ বলে ৩৪ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ক্রিস্টিয়ান স্টাবস ও মার্কো জানসেন গুরুত্বপূর্ণ জুটি গড়েন। স্টাবস ২৪ বলে ২৯ রান করেন। তবে শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ রানে ভর করে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ২টি উইকেট নেন। রাচিন রবীন্দ্র ও কোল ম্যাকনকি নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়েছিলেন সেইফার্ট, তবে উইকেটকিপার কুইন্টন ডি কক সেটি লুফে নিতে ব্যর্থ হন। সেই সুযোগ কাজে লাগিয়ে দুজনই দ্রুত রান তুলতে থাকেন।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তোলে নিউজিল্যান্ড। ম্যাচ তখনই কার্যত হাতছাড়া হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। সেইফার্ট ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৮ রান করে আউট হন তিনি। তার বিদায়ে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি।

অ্যালেনের রেকর্ডগড়া রাত

আরেক ওপেনার ফিন অ্যালেন শুরু থেকেই ছিলেন আরও বিধ্বংসী। ১৯ বলে ফিফটি পূর্ণ করার পর বাকি ৫০ রান করেন মাত্র ১৪ বলে। ইয়ানসেনের বলে চার মেরে ৩৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১৬ আসরে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

অ্যালেন শেষ পর্যন্ত ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি টি–টোয়েন্টিতে দুই টেস্ট খেলুড়ে দেশের মধ্যকার ম্যাচেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা দিশেহারা হয়ে পড়েন। কাগিসো রাবাদা একমাত্র উইকেট নেন, তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (জানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; হেনরি ২/৩৪, রবীন্দ্র ২/২৯, ম্যাকনকি ২/৯)।
নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সেইফার্ট ৫৮; রাবাদা ১/২৮)।

ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ফিন অ্যালেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au