বাংলাদেশ

ঈদে ছুটি বেড়ে ৭ দিন

  • 5:50 pm - March 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
বাংলাদেশ সরকারের লোগো; ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৫ মার্চ- পবিত্র ঈদুল ফিতরের ছুটি এবার মোট সাত দিন হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চকেও ছুটি যুক্ত করা হয়েছে, যাতে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যাত্রা করতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটির পর ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিন বন্ধ থাকবে।

চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের প্রধান দিন, যা সরকারি ছুটি। ঈদুল ফিতরের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পূর্বে নির্ধারিত ছুটি ও নতুন ছুটি মিলিয়ে এবার মোট পাঁচ দিন ঈদুল ফিতরের ছুটি। শবে কদরের ছুটি ১৭ মার্চ, আর ১৮ মার্চ মন্ত্রিপরিষদ অনুমোদন দেয়।

ফলস্বরূপ, সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল ফিতরের উপলক্ষে সাত দিন টানা ছুটি উপভোগ করবেন।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au