প্রবাস দর্পন

কবিতা

গর্ভপাতে কাতরাচ্ছে পৃথিবী

লেখকঃ বনলতা সরকার

  • 8:26 pm - March 05, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
প্রতীকী ছবি

স্বর্গ থেকে ইরা নেমে এলো এক  মায়ের জঠোরে।

মায়ের উষ্ণ আশ্রয়ে সেই নিষ্পাপ স্পন্দন পরিপূর্ণ হতে থাকলো-

নাভি বন্ধনের অন্ধকার ঘর ছেড়ে পৃথিবীর আলো-বাতাসে মুক্ত হবে বলে।

দিব্য শ্বাসের সময় এলো পৃথিবীর বাতাস গ্রহনের।

সে কি আনন্দ, সে কি উচ্ছ্বাস, চারিদিকে কত আয়োজন,  কত উল্লাস এক অনাগতের আগমনে।

সে এলো-

একরাশ আলো নিয়ে এলো।

সে এলো-

পৃথিবীর পথে হাঁটার স্বপ্ন নিয়ে এলো।

সে এলো-

পৃথিবীর মুক্ত বাতাসে শ্বাস নেবার প্রত্যাশায় এলো।

সে এলো-

পৃথিবীর জল পান করার সরল আকাঙ্ক্ষায় এলো।

সে এলো-

কিন্তু বোকা আত্মা মায়েরই মত আরেকটি জীবনের উৎসভূমি তার শরীরে নিয়ে এলো।

শিশুমা জানতো না, যে নিরাপদ বলয়ে সে তৈরি হলো, পৃথিবীর মাটিতে পা রাখতে গেলে সেই বলয়ের মায়া ছেড়ে আসতে হয় মায়ের শরীরেই।

সেটি সঙ্গে নিতে নেই।

সেই উত্তরাধিকার সম্পদই একদিন তাকে ঠেলে দেবে মহাকালের সবচেয়ে নৃশংস অন্ধকারে।

হয়তোবা সে জানতো, তবুও নিয়ে এসেছিলো।

সে যাবে বলেই এসেছিলো।

তাই সে চলেও গেলো সেই একই পথ ধরে।

কিন্তু যাবার আগে সে আবার ফিরে এলো সবার হয়ে।

সে আবার এলো।

এই পৃথিবীকে একরাশ নিভে যাওয়া আলো দেখাতে এলো ।

সে সত্যিই এলো, পৃথিবীর মাটি কম্পিত করে এলো সে ।

এই ইরার পথে হাঁটতে হাঁটতে অনেক ইরার হয়ে উঠে এলো সে।

তারা যে অনন্তকাল এই পথে হাঁটছে, সেটিই দেখাতে এলো।

মুছে যায়নি তাদের পদচিহ্ন সেটিই বোঝাতে এলো।

ম্লান হয়নি তাদের পদধ্বনি সেটিই শোনাতে এলো।

তারা যে ন্যায়ের জন্য যুগ যুগ ধরে হাঁটছে সেটিই চিৎকার করে বলতে এলো।

কিন্তু বলতে পারলো না।

পৃথিবী কেড়ে নিয়েছে তাদের গলা।

শ্বাস নিতে পারলো না সে, পৃথিবী ছিঁড়ে দিয়েছে তার শ্বাসনালী।

তাই সে এলো পৃথিবীর মুক্ত বাতাসে তাদের দীর্ঘশ্বাস ফিরিয়ে দিতে।

এই অভিশপ্ত পৃথিবী তাদের দীর্ঘশ্বাসের অভিশাপে শুকিয়ে গেছে।

সেটিই জানাতে এলো সে।

তিন-চতুর্থাংশ জলভাগের পৃথিবীতে এক পিপাসার্ত অতৃপ্ত আত্মা জানিয়ে দিয়ে গেলো এই পৃথিবী শুকনো।

এই পৃথিবীর জঠোর শুকিয়ে গেছে, পৃথিবী মাতার গর্ভাশয় ভেঙে দিয়েছে ওরা।

গর্ভপাতের যন্ত্রণায় কাতরাচ্ছে পৃথিবী, কাতরাচ্ছে ইরারা।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au