বাংলাদেশ

ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি: রিজওয়ানা হাসান

  • 11:07 pm - March 05, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছিল, যেখানে সমাজের একটি অংশ নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের প্রশ্নে স্পষ্ট বিরোধিতায় অবস্থান নেয়। সেই শক্তির কিছু অংশ রাজনৈতিকভাবেও সক্রিয় ছিল। তবে সরকারের লক্ষ্য ছিল, তারা যেন মূলধারায় প্রভাব বিস্তার করতে না পারে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান-এর বিশেষ আয়োজন ‘মুখোমুখি’ অনুষ্ঠানে সাংবাদিক নয়নাদিত্যর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই দেশজুড়ে নানা ধরনের অস্থিরতা দেখা দেয়। কোথাও মাজারে হামলা, কোথাও বাউলদের ওপর নির্যাতন, আবার নারীদের নিয়ে কটূক্তির মতো ঘটনাও সামনে আসে। ৫ আগস্টের পর পরিস্থিতি সরকারের জন্য অত্যন্ত চাপের ছিল বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, একদিকে ছিল বিশৃঙ্খল পরিবেশ, অন্যদিকে ছিল সরকারের নীতিগত অবস্থান ও মূল্যবোধ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তিনি দাবি করেন, নানা চাপ ও সমালোচনার মধ্যেও সরকার নীতিগত অবস্থান থেকে সরে আসেনি।

নারীবিদ্বেষী বক্তব্যের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, তার দীর্ঘ কর্মজীবনে এতটা নারীবিদ্বেষী ভাষা আগে শোনেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুধুমাত্র নারী হওয়ার কারণেই তাকে আক্রমণের মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এ ধরনের প্রবণতা সমাজে বিদ্যমান এক ধরনের গভীর মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে নারীবাদের কোনো বিরোধ নেই। বরং নারীর অধিকার সুরক্ষায় সরকার দুটি নতুন আইন প্রণয়ন করেছে। একটি পারিবারিক ক্ষেত্রে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এবং অন্যটি কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ঠেকাতে প্রণীত হয়েছে।

জেল থেকে উগ্রবাদীদের মুক্তি পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু ক্ষেত্রে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন আটক রাখা সম্ভব হয়নি। তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তার মতে, উগ্রবাদী শক্তি সমাজে আগে থেকেই ছিল এবং সুযোগ পেলেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে তারা কোনো নীতিগত পরিবর্তন আনতে পারেনি। যারা নারীর অধিকার ও সমান অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের রাজনৈতিক প্রভাব যাতে মূলধারায় শক্ত অবস্থান তৈরি করতে না পারে, সেটিই ছিল সরকারের অন্যতম অগ্রাধিকার।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au