বিশ্ব

ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ

  • 3:56 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ মার্চ- ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেছেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই পদত্যাগপত্র পাঠানো হয়েছে। তবে রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে রাজভবনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২০২২ সালের ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সি ভি আনন্দ বোস। প্রায় ৪০ মাস তিনি এই দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে তার একাধিকবার সংঘাতের ঘটনা ঘটে। বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার তাকে রাজ্যপাল পদ থেকে সরানোর দাবিও জানানো হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগও সামনে এসেছিল। এসব কারণে দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতিতে তাকে ঘিরে বিতর্ক ছিল।

এমন পরিস্থিতিতে ভোটের ঠিক আগে তার আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এই পদত্যাগের পেছনে কোনো বিশেষ কারণ বা রাজনৈতিক রহস্য আছে কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছেন। তাদের মতে, নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্য কোনো প্রেক্ষাপট থাকতে পারে।

এদিকে শুক্রবার দার্জিলিং রাজভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি প্রদর্শনীর উদ্বোধন করার কথা ছিল। ওই অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিত থাকার পরিকল্পনা ছিল এবং রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর কথাও ছিল তার। এ জন্য বৃহস্পতিবারই তার বাগডোগরার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরই তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে।

সি ভি আনন্দ বোসের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তার সময়েও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনের পর তাকে দেশের উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি সেই পদ থেকেও সরে দাঁড়ান, যা নিয়ে তখনও নানা জল্পনা তৈরি হয়েছিল।

সি ভি আনন্দ বোসের পদত্যাগ নিয়েও একই ধরনের প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, এই পদত্যাগের পেছনে কোনো অজানা কারণ রয়েছে কি না এবং কেন নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন।

সূত্রঃ টিভি নাইন বাংলা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au