বাংলাদেশ

কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

  • 5:33 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার
নিহত জাহেদ হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ মার্চ- কুয়েতে  বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কামাল উদ্দিনের ছেলে জাহেদ হোসেন (৩০) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী লুৎফুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরুভূমিতে এক বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে জাহেদ হোসেনের মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বাংলাদেশি গণমাধ্যমে ইরানি মিসাইল বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হলেও, স্থানীয় প্রবাসীদের দাবি অনুযায়ী, ঘটনাটি মূলত ইরাক-কুয়েত যুদ্ধের সময় মরুভূমিতে পোঁতা একটি ল্যান্ডমাইনের বিস্ফোরণ। কুয়েতি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা বা তথ্য প্রকাশ করেনি।

স্বজনদের বরাতে জানা গেছে, জাহেদ হোসেন প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েতে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যে ছুটিতে দেশে ফিরতে হতো। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং চার বছর বয়সী একটি সন্তানের পিতা ছিলেন। জাহেদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au