বিশ্ব

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

  • 6:44 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৬ মার্চ- ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ জানিয়েছেন, এই হামলায় ৩,০৯০টি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোলিভান্দ জানান, হামলার লক্ষ্যবস্তুগুলোর অধিকাংশই ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

একই সময়ে ইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ–নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে। তেহরানের আশপাশে আরও একটি হারমিন ড্রোন ধ্বংস হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে।

অন্যদিকে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ইসরায়েলের তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই হামলা শুক্রবার পরিচালনা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এয়ারলাইনসটি জানিয়েছে, যেসব যাত্রীর নতুন করে চালু হওয়া ফ্লাইটে বুকিং নিশ্চিত হয়েছে বা যাদের সঙ্গে ইতিহাদ কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে যান।

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au