বাংলাদেশ

ওটিএন বাংলার অনুসন্ধান

এনসিপির সঙ্গে পল কাপুরের নির্ধারিত বৈঠক না হওয়ার নেপথ্যে কী

শেষ মুহূর্তের সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন; নানা ব্যাখ্যা বিশ্লেষকদের

  • 11:12 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
এনসিপির সঙ্গে পল কাপুরের নির্ধারিত বৈঠক না হওয়ার নেপথ্যে কী। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন ৬ মার্চ- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতাদের মধ্যে নির্ধারিত বৈঠক হঠাৎ করে বাতিল হওয়ার পর তা নিয়ে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। কেন এই বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হলো তা নিয়ে এখন চলছে নানা আলোচনা, সমালোচনা।

গত বুধবার রাতে এনসিপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বৈঠকটি। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

পল কাপুর গত মঙ্গলবার রাতে দুই দিনের সরকারি সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিয়ে যে বিবৃতি প্রকশ করেছে- তাতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে কাপুর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ স্বার্থ নিয়ে আলোচনা হয়েছিল বলে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ।

তবে এসব ছাপিয়ে এনসিপির সঙ্গে নির্ধারিত বৈঠকটি হঠাৎ বাতিল হওয়ায় বিষয়টি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। এনসিপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈঠকটি স্থগিত হওয়ায় দলটি গভীরভাবে হতাশ হয়েছে।

ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক। ছবিঃ সংগৃহীত

কেন স্থগিত হলো বৈঠক?

যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, ওটিএন বাংলার অনুসন্ধানে কয়েকটি সম্ভাব্য কারণ সামনে এসেছে।

প্রথমত, সরকারি অস্বস্তি বা নীরব প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সফররত কোনো মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার নতুন বা বিকল্প রাজনৈতিক শক্তির সঙ্গে বৈঠক অনেক সময় আন্তর্জাতিক মহলে রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হয়। ফলে সরকার হয়তো এমন বৈঠকটি এই সফরের সময় না হওয়ার পক্ষে মত দিতে পারে।

আবার কেউ কেউ বলছেন, বিষয়টি কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশলের অংশও হতে পারে। বিদেশি কূটনীতিকরা সাধারণত স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকেন, যাতে তাদের কোনো পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পক্ষপাতমূলক হিসেবে ব্যাখ্যা না হয়। বিশেষ করে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের পরবর্তী সময় থেকে এনসিপি ও বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির মধ্যে একটি দৃশ্যমান রাজনৈতিক টানাপোড়েন চলমান থাকায়, এমন সংবেদনশীল প্রেক্ষাপটে কূটনৈতিক মহল হয়তো বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।

কেউ আবার বিষয়টির মধ্যে কোন বড় রাজনৈতিক সমীকরণ না খুঁজে বলতে চেয়েছেন, সময়সূচির পরিবর্তন বা কূটনৈতিক অগ্রাধিকার বৈঠকটি স্থগিত হবার অন্যতম কারণ। উচ্চপর্যায়ের সফরে প্রায়ই হঠাৎ নতুন বৈঠক যুক্ত হয় বা গুরুত্বপূর্ণ সরকারি আলোচনার কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি পরিবর্তন করা হয়। ফলে সরকারি বৈঠকগুলোকে অগ্রাধিকার দিতে গিয়ে এই বৈঠক স্থগিত করা হয়ে থাকতে পারে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো; ছবিঃ সংগৃহীত

এ নিয়ে ঢাকার একটি জাতীয় দৈনিকের সিনিয়র সাংবাদিক নাম প্রকাশে অনিচ্ছুক মনে করেন, রাজনৈতিক সংবেদনশীলতা এড়ানোর কৌশলও থাকতে পারে এর পেছনে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনেক সময় বিতর্ক সৃষ্টি করতে পারে।

সব মিলিয়ে পল কাপুরের এই সফরটি বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক কৌশল, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au