বাংলাদেশ

২৬ মার্চে আলোকসজ্জা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • 8:19 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মার্চ- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে এবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ঐতিহ্যগতভাবে ২৬ মার্চ আলোকসজ্জা করা হয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে এবং যাতে তেলের অপ্রয়োজনীয় ব্যবহার না হয়, কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আলোকসজ্জা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয় এবং জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে দিবসটি পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিরাপত্তার সকল বিষয় দেখাশোনা করা।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৬ মার্চ সকালে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পমাল্য অর্পণ করবেন। এ সময় নিরাপদ যাতায়াত এবং কার্যক্রম নির্বিঘ্ন সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করেছে।

মন্ত্রী আরও বলেন, ঈদের আগে যাত্রা ও যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন প্রিকশনারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ ফোকাল পয়েন্ট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করবেন।

মোব জাস্টিস বা গণঅভ্যুত্থানজনিত অপরাধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব এবং অন্যান্য স্পট ক্রাইম আলাদা বিষয়। সম্প্রতি নরসিংদীতে এক মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, যার সঙ্গে তার নিজের সৎ বাবা জড়িত ছিল। প্রাথমিকভাবে ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামি গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের ঘটনার বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে মব কালচার সম্পূর্ণ বিলুপ্ত করা হবে।’

এছাড়া, ঈদের আগে বেতন ও ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বিষয়ে মন্ত্রী বলেন, ‘রমজানের আগে সব গার্মেন্টস প্রতিষ্ঠান বেতন, ভাতা ও বোনাস প্রদান করবে। সরকারের এবং ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। যদি কিছু গার্মেন্টসে সমস্যা হয়, তা আগে থেকেই সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au