বাংলাদেশ

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশে ছয়টি ককটেল উদ্ধার

  • 8:32 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশে ছয়টি ককটেল উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মার্চ- ঢাকায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রধান প্রবেশ ফটকের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে এই ককটেলগুলো পাওয়া যায়।

পুলিশের তথ্যমতে, প্রধান ফটকের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি কালো রঙের ককটেল পড়ে ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গ্রেপ্তারের তথ্য এখনও জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া জানান, ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে এবং সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হচ্ছে। তিনি বলেন, “সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে সুপ্রিম কোর্ট ও আদালতের সুরক্ষা বজায় থাকে এবং কোনো ঝুঁকি তৈরি না হয়।”

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au