বাংলাদেশ

পাঁচ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

  • 11:23 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
পররাষ্ট্র মন্ত্রণালয় এর ফাইল ছবি

মেলবোর্ন, ৮ মার্চ- পাঁচটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও একজন হাইকমিশনারকে প্রত্যাহার করেছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত মো. ময়িনুল ইসলাম, মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই চার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী আবিদা ইসলামকেও তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে পাঁচটি গুরুত্বপূর্ণ মিশনে নেতৃত্বে পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে তাদের স্থলাভিষিক্ত হিসেবে কাদের নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au