বাংলাদেশ

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

  • 12:18 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

মেলবোর্ন, ৯ মার্চ- ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই, পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে।

এএনআই প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামের দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করেন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যরা। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি। ছবিঃ সংগৃহীত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসটিএফ জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটনের পর ভারতে পালিয়ে আসা দুই বাংলাদেশি নাগরিককে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিলেন এবং সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। অভিযান চালিয়ে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সরাসরি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁও এলাকায় উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

সূত্র: এএনআই।

এই শাখার আরও খবর

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

মেলবোর্ন, ২৪ এপ্রিল- ঢাকার শাহবাগ থানার সামনে ডাকসুর দুই নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর…

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, উত্তরের জেলায় বিদ্যুৎ সংকট

মেলবোর্ন, ২৩ এপ্রিল- দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হঠাৎ করেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর মিশে আসার কারণে বয়লার পাইপ ফেটে এই…

নতুন করে টাকা ছাপানো শুরু করেছে সরকার: পিআরআই

মেলবোর্ন, ২৩ এপ্রিল- সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেন, মার্চ…

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

মেলবোর্ন, ২৩ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে…

কঙ্গোতে যুক্তরাষ্ট্রের বিতাড়িত অভিবাসীদের দুর্বিষহ জীবন, বাড়ছে সংকট

মেলবোর্ন, ২৩ এপ্রিল- যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে বিতাড়িত লাতিন আমেরিকার একটি অভিবাসী দল এখন আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) আটকে পড়েছেন। উন্নত জীবনের…

বেক্সিমকো গ্রুপের প্রায় ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

মেলবোর্ন, ২৩ এপ্রিল- দেশ ও দেশের বাইরে বিস্তৃত একাধিক বড় আকারের আর্থিক অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট প্রায় সাত হাজার কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au