খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

  • 4:42 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ফাইনাল মানেই উত্তেজনা, টানটান লড়াই আর শেষ মুহূর্তের নাটকীয়তা! কিন্তু আহমেদাবাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ছিল একেবারেই ভিন্ন চিত্রের। শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা আধিপত্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তিও গড়েছে তারা। একই সঙ্গে এটি ভারতের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়।ছবি

টস জিতে আজ ফাইনালে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতে দুই ওপেনার কিছুটা দেখে খেললেও এরপর থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। একের পর এক চার–ছক্কায় পাওয়ার প্লের ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলে নেয় ভারত।

ঝড়ো ব্যাটিং করে মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেটে নামা ইশান কিষাণকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান সঞ্জু স্যামসন। ফিফটির পর সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানে থামতে হয় তাকে। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ছবিঃ সংগৃহীত

অন্যদিকে ইশান কিষাণও দারুণ ব্যাটিং করেন। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করেন তিনি। তবে দলনেতা সূর্যকুমার যাদব প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে আউট হন। শেষদিকে মাত্র আট বলে ২৬ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে, আর তিলক ভার্মা করেন ৬ বলে ৮ রান।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমস নিশাম। তিনি তিনটি উইকেট নেন। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট পান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। এরপর ওপেনার টিম সেইফার্ট কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ড্যারেল মিচেল করেন ১৭ রান।

দলনেতা মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ২ ও জ্যাকব ডাফি ১ রান করেন।

বড় ব্যবধানে হার মেনে শিরোপা হাতছাড়া হয় নিউজিল্যান্ডের। অন্যদিকে এই জয়ের মাধ্যমে আইসিসি টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক সাফল্যও ধরে রাখল ভারত। ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ সালেও আরেকটি বড় শিরোপা ঘরে তুলল তারা!

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au