শিক্ষা

ফারিহা নূরের কবিতা

হৃদয়ে বাংলা

  • 10:41 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
বাংলাদেশের কৃষক। ছবি: বলরাম মহলদার

মেলবোর্ন, ৯ মার্চ:

খুঁজে পাই বাংলা আমি বাঙালির ইতিহাসে
সবুজ শ্যামল বাংলা আমার হৃদয়তটে ভাসে
বাংলা আছে তরুণ প্রাণে,নতুন সূর্যালোকে
লালন করে বাংলা আমায় মৃত্তিকার এই বুকে।

বাংলা আছে দমকা হাওয়া, কালবৈশাখি ঝড়ে
তপ্ত দুপুর,চৌচির মাঠ, তৃষ্ণার শিহরণে
মিশে আছে বাংলা যেন ছোট্ট খুকির যেমন খুশি তেমন সাজে,
গায়ের বঁধুর স্বপ্ন আকাঁ নকশিকাঁথার ভাঁজে।

বাংলা আছে কৃষকের ঘরে নতুন কাটা ধানে,
রাখালের ঐ মধুর সুরে, ভাটিয়ালী গানে
খুঁজে পাই বাংলা আমি প্রতি বাঙালির ঘরে,
মিশে আছে বাংলা যেন বাংলার কৃষ্টি জুড়ে।

মিশে আছে বাংলা আমার পৌষ পার্বণ,নবান্ন উৎসবে
কেমন করে বাংলা ছেড়ে হৃদয় দূরে রবে,
মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান বাংলার সন্তান সবে
জাতি রহ্মায় বীর বাঙালির ঐক্য কথা কবে।

কালের স্রোতে বাংলা জুড়ে নব রীতি প্রথা চলে,
ভীনদেশী রীতি মন,মগজে, আপন বাংলা ভুলে।

হৃদয় আমার শিহরিয়া ওঠে, বাংলা যখন অনাদরে,
প্রতিদিন শুনি বাংলা জুড়ে ভীনদেশীদের আগ্রাসন যাচ্ছে বেড়ে,
হারিয়ে যাচ্ছে বাংলা যেন আধুনিকতার ঘোরে।

চোখের সামনে বাংলা আমার লাঞ্ছিত কেন হবে
দীপ্ত সত্তা, তৃপ্ত হৃদয়ে বাংলার কথা কবে।

– ফারিহা নূর

এই শাখার আরও খবর

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

সিডনিতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তরুণদের সংগীতসন্ধ্যা

সিডনি, ২১ আগস্ট ২০২৬: সিডনিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের একদল শিল্পী বাংলা গান নিয়ে আয়োজন করতে যাচ্ছেন বিশেষ সংগীতসন্ধ্যা। অলাভজনক…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au