বাংলাদেশ

ফেসবুকে ৭ মার্চের ভাষণ পোস্টের অভিযোগ

সেহরি খাচ্ছিলেন ঢাবি শিক্ষার্থী, তাকে পিটিয়ে থানার সামনে ফেলে গেল ছাত্রশক্তির নেতারা

  • 4:51 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
ঢাবি শিক্ষার্থীকে মারধর করে থানার সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। ছবি: সোশাল মিডিয়া থেকে নেওয়া

মেলবোর্ন, ৯ মার্চ- জাতির জনক শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীকে মারধর করে শাহবাগ থানার সামনে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির বিরুদ্ধে। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীর নাম রাহিদ খান পাভেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভোরে সেহরি খেতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নজরুল হলের ক্যান্টিনে গিয়েছিলেন। সেখানেই কয়েকজন তাকে ঘিরে মারধর করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নিয়ে আরও কয়েক দফায় নির্মম অত্যাচার করা হয়।

হামলাকারী শুভ, হাসিব ও সাইফুল্লাহর ছবি: সংগৃহীত

পাভেলের দাবি, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তাদের মধ্যে রয়েছেন দর্শন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের সর্দার নাদিম মাহমুদ শুভ, সামাজিকবিজ্ঞান বিভাগের একই সেশনের হাসিব আল ইসলাম, আবরার ও সাইফুল্লাহসহ আরও কয়েকজন। আহত শিক্ষার্থীর অভিযোগ, তারা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির রাজনীতির সাথে জড়িত।

তিনি বলেন, “তারা মব করে আমাকে দীর্ঘ সময় ধরে মারধর করেছে। যখন দেখেছে আমার অবস্থা খারাপ, তখন শাহবাগ থানার সামনে ফেলে চলে যায়। আমার মোবাইল ফোন, মানিব্যাগ ও মোটরসাইকেলসহ সবকিছু নিয়ে গেছে। চাইলে সিসিটিভি ফুটেজ দেখলে বিষয়টি বোঝা যাবে।”

আহত শিক্ষার্থী আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেও তিনি তেমন সাড়া পাননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় থানার সামনে একটি গাছের পাশে আহত অবস্থায় বসে আছেন ওই শিক্ষার্থী। ছবিটি ‘দ্য রেড জুলাই’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। পেজটিতে প্রায় তিন লাখ অনুসারী রয়েছে।

২০২৪ সালের ১ জুলাই এই পেজটি তৈরি করা হয়, যার অনুসারীর সংখ্যা প্রায় তিন লাখ। ছবি: সংগৃহীত

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ, যার পরিণতিতে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

এই শাখার আরও খবর

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,…

অস্ট্রেলিয়ায় মৃত রোগীর নামে অস্ত্রোপচারের বুকিং, আইটি ব্যবস্থায় গুরুতর ত্রুটি

মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল…

জাতীয় আদিবাসী ফ্যাশন অ্যাওয়ার্ডসে উজ্জ্বল অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস শিল্পীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্স্ট নেশনস শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বীকৃতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ন্যাশনাল ইন্ডিজেনাস…

হামজা চৌধুরীর সামনে চ্যাম্পিয়নস লিগের হাতছানি

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে আসতে পারে নতুন অধ্যায়। আজারবাইজানের ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির শীর্ষ…

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট, তৈরি হতে পারে বিশাল গর্ত

মেলবোর্ন, ৬ আগষ্ট: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের দ্বিতীয় ধাপ (আপার স্টেজ) অনিয়ন্ত্রিত ভাবে চাঁদের বুকে আছড়ে পড়েছে।…

মহাকাশে মাস্কের একক দাপট, উৎক্ষেপণের সুযোগ হারিয়ে বিপাকে অন্য সংস্থাগুলো

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রাখা স্পেস এক্স এখন নিজেদের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au