বিশ্ব

কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি

  • 1:46 am - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ছবি : বিবিসি

মেলবোর্ন, ১১ মার্চ- কানাডার শহর টরন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের দিকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনার পর পুলিশ সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে গুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে তদন্ত শুরু করে।

ঘটনার বিষয়ে টরন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

পুলিশ আরেকটি পোস্টে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা যায়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকায় মার্কিন কূটনৈতিক স্থাপনাকে ঘিরে কয়েকটি নিরাপত্তা ঘটনা ঘটেছে। গত রোববার নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি। পুলিশ সম্ভাব্য কারণ হিসেবে ইরান যুদ্ধের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সপ্তাহান্তে ইসলামবিরোধী বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি বোমা নিক্ষেপের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার পর বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২১ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২১ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

হরিদাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

মেলবোর্ন, ২১ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ উদ্যোগের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা হরিদাস চন্দ্র (তরণী দাস) চেক জালিয়াতির একটি মামলায় এক বছরের বিনাশ্রম…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। শিক্ষার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au