বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যা অভিযোগে আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • 3:04 pm - March 13, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
অভ্যুত্থানে পুলিশ হত্যা: আসিফ মাহমুদসহ ৪২ জনের নামে মামলার আবেদন আদালতে খারিজ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মার্চ-  জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে ১২ পুলিশ সদস্য হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনের বিরুদ্ধে দায়েরের জন্য করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন এই মামলার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি আবেদনটি আমলে না নিয়ে খারিজ করে দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অনিক দেওয়ান।

মামলার আবেদনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি আরও যাদের আসামি করার জন্য আবেদন করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, আবু বকর মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা ও আরিফ সোহেলসহ মোট ৪২ জন।

মামলার আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানার সামনে হামলা চালান। এ সময় অন্তত সাত থেকে আটটি যানবাহনে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা থানা ভবনে ভাঙচুর চালিয়ে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং পুলিশ সদস্যদের মারধর করে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রে আগুন দেওয়া হয়। একপর্যায়ে তৎকালীন ওসি আবুল হোসেনসহ ১২ জন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয় বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে তালিকা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।

গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রনেতাদের প্রতিনিধিত্বে সরকারে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আন্দোলনের তিন নেতা। পরে নির্বাচনের আগে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্যদিকে নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেন।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত ২৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয়।

এদিকে জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সরকারের ভেতরেও ভিন্নমত দেখা যায়। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দ্রুত তদন্ত করা হবে।

তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি এবং তার নামে যে বক্তব্য প্রচার হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au