বিশ্ব

নিয়মিত যোগাযোগে রাজি রাশিয়া-যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা

  • 3:34 am - March 13, 2025
  • পঠিত হয়েছে:২১১ বার

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা পরিষেবা’র (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন র‌্যাটক্লিফ মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে দ্বন্দ্ব কমাতে নিয়মিত যোগাযোগের বিষয়ে একমত হয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।

বুধবার এসভিআর প্রেস অফিস জানিয়েছে, উভয় গোয়েন্দা সংস্থার প্রধানদের মধ্যে ফোনে আলাপচারিতার পর নিয়মিত যোগাযোগ রক্ষার্থে একমত পোষণ করেন।

প্রেস অফিস জানিয়েছে, ‘ গতকাল  মঙ্গলবার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার পরিচালক সের্গেই নারিশকিন সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফের সাথে টেলিফোনে আলাপ করেন। তাদের কথোপকথনের সময়, উভয় পক্ষই সাধারণ স্বার্থের ক্ষেত্রে উভয় গোয়েন্দা সংস্থার পারস্পরিক মিথস্ক্রিয়া এবং সংকটময় পরিস্থিতি নিষ্পত্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ।’

প্রেস অফিস আরো জানিয়েছে তাদের ফোনালাপের সময়, পক্ষগুলো  ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব কমানোর লক্ষ্যে এসভিআর এবং সিআইএ পরিচালকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।’

সূত্রঃ বাসস

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au