বাংলাদেশ

সীতাকুণ্ডে হিন্দু পরিবারের বসতিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৪ ঘর

  • 3:48 am - March 15, 2026
  • পঠিত হয়েছে:২৫৫ বার
হিন্দু পরিবারের ঘরে ভয়াবহ আগুন, সীতাকুণ্ডে পুড়ল ১৪ বসতঘর, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মার্চ- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রান্নাঘরসহ অন্তত ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছবি : সংগৃহীত

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বহরপুর গ্রামের কয়েকটি ঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে গ্রামের বাসিন্দা কালু দাস, নয়ন দাস, আসু রানি দাস, জীবন দাস, পন দাস, কশব দাস ও খুদিরাম দাসের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গ্রামটি মূল সড়ক থেকে কিছুটা দূরে হওয়ায় আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় কয়েক মিনিটের মধ্যেই সাতটি বসতঘর ও সাতটি রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। অনেকেই ঘর থেকে প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি।

খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, সকাল প্রায় পোনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে সাতটি পরিবারের রান্নাঘরসহ মোট ১৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au