বিশ্ব

জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে আইইএ

সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

  • 5:10 am - March 16, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
বিশ্ববাজারে তেলের সরবরাহ “শীঘ্রই স্বাভাবিক হতে শুরু করবে।” ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৬ মার্চ- বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি জানিয়েছে, এই তেল বাজারে আসতে শুরু করলে বিশ্ববাজারে তেলের সরবরাহ শিগগিরই স্বাভাবিক হতে শুরু করবে।

আইইএ জানিয়েছে, জরুরি মজুত থেকে ছাড় করা তেলের একটি বড় অংশ প্রথমে এশিয়া-ওশেনিয়া অঞ্চলে সরবরাহ করা হবে এবং তা অবিলম্বেই পাওয়া যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে এই তেলের সরবরাহ মার্চ মাসের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।

সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ আইইএ’র মোট ৩২টি সদস্য দেশ বৈঠকে বসে এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে “নজিরবিহীন সংকট” হিসেবে উল্লেখ করে বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ও আইইএ জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবারের ঘোষিত ৪০ কোটি ব্যারেল তেলের পরিমাণ সেই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, আইইএ’র এই পদক্ষেপ বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au