বিশ্ব

কেমন হল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

মমতার বাজি সেই মুসলিম প্রার্থীদের ওপরেই, পারবেন জিততে?

  • 2:40 am - March 18, 2026
  • পঠিত হয়েছে:২৯৪ বার
মমতা ও অভিষেক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি একদিন আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ জন্য খুব একটা দেরি না করে ঠিক পরের দিনই ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি ৩টি আসন অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-কে ছেড়ে দিয়েছেন।

ছাব্বিশের মহাচ্যালেঞ্জ মোকাবিলায় কেমন প্রার্থী দিলেন তৃণমূল সুপ্রিমো? ৪৭ জন মুসলিম প্রার্থী দিয়ে কি আবারও বাজি ধরলেন তিনি? এ নিয়ে ওটিএন বাংলার পাঠকদের জন্য বিশেষ প্রতিবেদন।

বাদ পড়েছেন ৭৪ বিধায়ক
তৃণমূলের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে ৭৪ জন বর্তমান বিধায়কের নাম না থাকা। নানা বিবেচনায় তাদেরকে এবার প্রার্থী করেনি দলটি। অনুপাতের হিসাবে এই সংখ্যা দাঁড়ায় ৩৩ শতাংশে। এমন ঘটনা এর আগে তৃণমূলের ইতিহাসে ঘটেনি। মূলত বিতর্কিত ও জনবিচ্ছিন্ন বিধায়কদের মনোনয়ন দিয়ে ঝুঁকি নিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

আবার গত পাঁচ বছরের পারফরম্যান্স বিচার করে ১৫ জন বিধায়কের আসন বদল করা হয়েছে। মানে এসব বিধায়ককে এবার নতুন কেন্দ্রে লড়াই করতে হবে।

নতুন মুখ
প্রতিবারের নির্বাচনেই নতুন মুখের কিছু না কিছু চমক রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিধানসভা নির্বাচনে নুতন মুখ হিসেবে আছেন কুণাল ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য, পবিত্র কর, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদের মধ্যে পবিত্র কর লড়বেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

মুসলিম প্রার্থী
আগের বিধানসভা নির্বাচনে (২০২১ সালে) তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ৪২ জন। এই নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মোট কথা মমতা এবারও বাজি ধরেছেন এসব মুসলিম প্রার্থীদের ওপর। কারণ তিনি জানেন রাজ্যে ৩০ শতাংশেরও বেশি মুসলিম ভোট না পেলে তার ক্ষমতায় ফেরাটা অসম্ভব।

এর বাইরে বেড়েছে তফসিলি জাতি-উপজাতি প্রার্থী সংখ্যা। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ৮৪টি আসন তফসিলি জাতি-উপজাতির (৬৮টি এসসি, ১৬টি এসটি) জন্য সংরক্ষিত রেখেছে। এর বাইরে তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায় থেকে আরও ১১ জনসহ মোট ৯৫ জনকে প্রার্থী করা হয়েছে।

নারী প্রার্থী
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার নারী প্রার্থীর সংখ্যা ৫২ জন। আগের বিধানসভা নির্বাচনে নারী প্রার্থী ছিল ৫০ জন। নারীদের প্রতি তাদের দলটির বিশেষ ফোকাস দেখা গেল তাদের প্রার্থী তালিকাতেও।

নবীন-প্রবীণের ভারসাম্য
বিরোধীদলগুলো দাবি করে থাকে, তৃণমূল কংগ্রেস মমতা এবং অভিষেক এই দুই গ্রুপে বিভক্ত। একপক্ষ নবীনদের প্রতি আস্থা রাখতে চায় আরেকপক্ষ চায় প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে। প্রার্থী তালিকাতেও সেই চিত্র দেখা গেল। সেখানে নবীন-প্রবীণের ভারসাম্য রাখা হয়েছে।

প্রার্থীদের মধ্যে ৩১ থেকে ৫০ বছর বয়সী আছেন ১২৬ জন যা মোট প্রার্থীর ৪৪ শতাংশ। আর ৩১ বছরের নীচে বয়স এমন প্রার্থী আছেন ৪ জন। সবচেয়ে বেশী বয়সী ৮১ থেকে ৯০ বছরের প্রার্থী আছেন ২ জন । বাকি প্রার্থীদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে।

শুভেন্দুর জন্য নতুন ঘোড়ায় বাজি
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুরসহ দুটি আসলে লড়ছেন বিরোধীনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে পবিত্র করকে। যিনি শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত। এক সময় তৃণমূল কংগ্রেস করতেন। ২০২০ সালে যোগ দেন বিজেপিতে। আজকেই তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগ দেন। নতুন ঘোড়া হিসেবে এই পরিত্র করকেই নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে এক প্রকার বাজি ধরেছেন মমতা।

জেলখাটা নেতাদের না
নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিসহ নানা অনিয়মে বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রীকে জেলখাটতে হয়েছে। এদের মধ্যে আছেন সাবেকমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ও জ্যোতিপ্রিয় মল্লিক। সাবেকমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ ও আনিসুর রহমান। এদের কাউকেই প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস।

অনেক প্রশ্নের উত্তর প্রার্থী তালিকায়
যদিও সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাব্বিশের নির্বাচনে ২২৬ এর বেশি আসনে জিতবে তার দল। কিন্তু  রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেসের ২৯১ জনের এই প্রার্থী তালিকাতেই অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। বিশেষ করে তারা বেশ কিছু আসনে নিশ্চিতভাবেই পরাজিত হবে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচারসহ নানা বিতর্কিত ইস্যুতে। সে কারণেই ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি।

তারা আরও বলছেন, এবারের নির্বাচন তৃণমূলের বাঁচা-মরার লড়াই। অন্য যে কোনো সময়ের নির্বাচনের চেয়ে কঠিন লড়াইয়ের ‍মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধায়। আগামী  ৪ মে ফলাফলে নিশ্চিতভাবেই তার প্রভাব দেখা যাবে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au