আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…
৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দেন। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি আলহামদুলিল্লাহ। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার। গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতে, গত ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।মাহমুদউল্লাহ টেস্ট থেকে বিদায় নেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে সেঞ্চুরি হাকিয়ে। আর টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দরাবাদে খেলে। সবশেষ ২৩৯ ওয়ানডে খেলে এই ফরম্যাটকেও বিদায় বললেন। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ। মুশফিক ও সাকিব আল হাসানের পর এটি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। সেখানে রান করেছেন ১১ হাজারের উপরে। ১০ মার্চ বিসিবি ২০২৫ সালের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করে, সেখান থেকে মাহমুদউল্লাহ নিজ ইচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নেন। বিদায় বেলায় স্মরণ করেন পরিবার, সতীর্থ, শুভাকাঙ্ক্ষীদের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au